1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

দূর্নীতিমুক্ত সেবা দিতে চাই- জি কে গউছ 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

সারোয়ার নেওয়াজ শামীম: হবিগঞ্জ প্রতিনিধিঃআজ শায়েস্তাগন্জ  এ সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ দিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। তিনি বলেন, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে তিনবার হবিগঞ্জ পৌরসভার মেয়র ছিলাম। সেখানে কোটি কোটি টাকার উন্নয়নকাজ করেছি, তবু একটি টাকাও আমার দ্বারা তছরুপ হয়নি। যেহেতু বড় পরিসরে আপনাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, তাই আমার নির্বাচনি এলাকার তিনটি উপজেলায় শতভাগ দুর্নীতিমুক্ত সেবা দিতে চাই।

বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জি কে গউছ বলেন, যারা যে দপ্তরে আছেন, মানুষকে হাসিমুখে সেবা দেবেন। মানুষ যেন সেবা নিতে গিয়ে কষ্ট না পায়।

মাদকমুক্ত উপজেলা গড়ে তুলতে প্রশাসনের সংশ্লিষ্টদের বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন এমপি জি কে গউছ।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরেরর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট