
হবিগঞ্জ প্রতিনিধি: উপজেলা পর্যায়ে প্রশাসক নিয়োগের সম্ভাবনা ঘিরে হবিগঞ্জের বাহুবলে জনমনে শুরু হয়েছে আলোচনা। স্থানীয়দের প্রত্যাশা—সৎ, দক্ষ ও ক্লিন ইমেজের একজন ব্যক্তিকেই উপজেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হোক।
এলাকাবাসীর একটি অংশের মতে, সাবেক ছাত্রনেতা ও তরুণ সমাজের পরিচিত মুখ মোঃ আলমগীর খাঁন রানা দীর্ঘদিন ধরে বাহুবলের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি একজন ব্যবসায়ী হিসেবেও সুপরিচিত এবং স্থানীয় বিভিন্ন সামাজিক কার্যক্রম ও শালিস বিচারে সম্পৃক্ত থেকে সুনাম অর্জন করেছেন।
স্থানীয়রা জানান, তার রাজনৈতিক জীবনে উল্লেখযোগ্য কোনো বিতর্ক বা অভিযোগ নেই। শিক্ষিত পরিবারে বেড়ে ওঠা এই ব্যক্তিত্ব ন্যায়-নীতি ও সামাজিক মূল্যবোধে বিশ্বাসী বলেও অনেকে মন্তব্য করেন। উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন—এমন আশা প্রকাশ করেছেন সমর্থকরা।
তবে সচেতন মহলের অভিমত, উপজেলা প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষই যোগ্যতা, অভিজ্ঞতা ও সার্বিক বিবেচনায় সিদ্ধান্ত নেবে।
বাহুবলবাসীর প্রত্যাশা—উপজেলার উন্নয়ন ও স্বচ্ছ নেতৃত্বের স্বার্থে একজন গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও ক্লিন ইমেজের ব্যক্তিকেই দায়িত্ব দেওয়া হোক।
দ.ক.সিআর.২৬