1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

কুবির অর্থনীতি ক্লাবের নেতৃত্বে আসাদ-মাহফুজুল, কমিটি অনুমোদন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

শাম্মী আক্তার আঁখি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘অর্থনীতি ক্লাব’-এর ২০২৬ সালের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বিভাগের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, একাডেমিক উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করতে এই কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন- সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসাদ হোসাইন এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজুল হক।

কোঅর্ডিনেটরবৃন্দ হলেন-
ডিবেট পদে মাইমুনা ইসলাম,
স্পোর্টস পদে মিনহাজুল ইসলাম,
ইএলসি (ELC) পদে সুমাইয়া তাহাসিন,
সি অ্যান্ড এল (C&L) পদে নিলয় বড়ুয়া,
কালচারাল পদে প্রমিতি এস বিশ্বাস প্রজ্ঞা ।

কো-কোঅর্ডিনেটরবৃন্দ হলেন- ডিবেট উইং পদে নাজমুস সাকিব,
ইএলসি পদে মো. সারোয়ার হোসেন রিয়াদ, সি অ্যান্ড এল পদে মো. সাইদুল ইসলাম, কালচারাল পদে জ্যোতি সাহা অর্পা।

নবগঠিত কমিটির অনুমোদন দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ শামিমুল ইসলাম।

বিভাগীয় প্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে অর্থনীতি ক্লাবের একাডেমিক সেমিনার, কর্মশালা, বিতর্ক, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল হবে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দও ক্লাবকে আরও সমৃদ্ধ ও কার্যকর করতে সবার সহযোগিতা কামনা করেছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট