1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আহম্মদাবাদ ইউনিয়নে সালেহ উদ্দিন বাবরুর গণসংযোগ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ মাদক সেবনের অভিযোগে চুনারুঘাটে এক চা শ্রমিককে ৬ মাসের কারাদণ্ড কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল ইউএস বাংলা গ্লোবাল এসোসিয়েশন কর্তৃক সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত গাছ কাটা মামলায় জামিন পেলেন চুনারঘাট উপজেলা যুবদল নেতা সফিক মিয়া মহালদার মানুষের সন্ধানে- মোঃ রোকনুজ্জামান শরীফ সুরমা নদীর বালুমহাল নিয়ে উত্তেজনা, বন্ধ থাকায় কোটি টাকার ইজারা হুমকিতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা চুনারুঘাটে ১ সপ্তাহে মনিপুরী সম্পাদায়ের ৪ ঘরে দুর্ধর্ষ চুরি ও ডাকাতি, পুলিশের দায়সারা বক্তব্য

চুনারুঘাটে “সমতা ফাউন্ডেশন” এর কমিটি ঘোষণা, উন্নয়নের প্রত্যাশা এলাকাবাসীর

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

কালনেত্র প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের শ্রীবাউর ফান্দ্রাইল গ্রামে শিক্ষা, সামাজিক সচেতনতা ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে “সমতা ফাউন্ডেশন” নামে একটি সংগঠনের ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

“সমান অধিকার, সবার অঙ্গীকার” স্লোগানের পাশাপাশি “সমতা, মানবতা, উন্নয়ন”—এই মূলমন্ত্রকে ধারণ করে কয়েক মাসের ধারাবাহিক সভা ও আলোচনার পর গতকাল সোমবার (২৩ মার্চ) বিকেলে শাকির মোহাম্মদ স্কুল সন্নিকটে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: কচির মিয়া (সিনিয়র শিক্ষক, ডিসিপি হাই স্কুল)। সহ-সভাপতি মো: জাহাঙ্গীর মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: নূরুল আমীন তালুকদার (আল-আমীন মাস্টার), শিক্ষক, অগ্রণী উচ্চ বিদ্যালয়। এছাড়া সহ-সাধারণ সম্পাদক কাউছার মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: কাউছার মিয়া, অর্থ সম্পাদক মো: শাহাবুদ্দিন মাস্টার (শিক্ষক, মিরাশি উচ্চ বিদ্যালয়) এবং দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো: ফজল মিয়া।

সংগঠনের নেতৃবৃন্দরা জানান, “সমতা ফাউন্ডেশন” এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, মাদকবিরোধী কার্যক্রম, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবিক উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে।

সংযুক্ত ছবিতে নবগঠিত কমিটির সদস্যদের একসাথে দেখা যায়, যা সংগঠনের ঐক্য, দায়িত্ববোধ ও সমাজের প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন। এলাকাবাসী এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং সংগঠনটির আগামীর যাত্রা পথে সফলতা কামনা করেছেন।

উল্লেখ যে, নবগঠিত কমিটির সেবামুলক বহুমুখী উদ্যেগ বাস্তবায়নে আরও অনেক নতুন সদস্য নেয়া হবে। ফাউন্ডেশনের সেক্রেটারী মোঃ নুরুল আমিন তালুকদারের কাছ থেকে সদস্য ফরম সংগ্রহের আহ্বান জানান সমতা ফাউন্ডেশনের সভাপতি মোঃ কচির মিয়া।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews