1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শায়েস্তাগঞ্জে মানববন্ধন পানির পথ রুদ্ধ, খাল দখল ও অবৈধ বাঁধে পরিবেশ ও জীবিকার গভীর সংকট হবিগঞ্জে শাহজালাল উচ্চ বিদ্যালয়ে পাঠ্যচক্র ও দেয়ালিকা প্রকাশ চুনারুঘাটের কীর্তিমান সি আর দত্তের বীরত্বগাথা জীবনী সরকারি পরিষেবায় দলিত ও চা জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক সভা বনদস্যূ সুমনের তান্ডবে রেমা কালেঙ্গা এখন জঙ্গল সলিমপুর! আহম্মদাবাদের সম্ভাবনাময় প্রার্থী লিটন জমাদার একজন রেমিটেন্স যোদ্ধার চির বিদায়! আবারও বদলি চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজনিন মাধবপুরে ভিজিএফ চাল কেলেঙ্কারি ফাঁস করায় সাংবাদিকের ওপর হামলা

ধর্মীয় ও সামাজিক কাজে বিল্লাল মিয়ার সহযোগিতা রমজান আসলে আরও বাড়ে

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদক: রমজান মাসে ধর্মীয় ও সামাজিক কাজে মানুষের দানশীলতা এবং সহযোগিতামূলক আচরণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। রমজানকে ইসলামের অন্যতম স্তম্ভ ‘সাওম’ বা রোজার পাশাপাশি আত্মশুদ্ধি, সংযম এবং সামাজিক সমমর্মিতার মাস হিসেবে বিবেচনা করা হয়।

চুনারুঘাট উপজেলার প্রবাসী বিল্লাল মিয়া বা এই ধরনের দানশীল ব্যক্তিদের কার্যক্রম রমজানকে ঘিরে প্রভাবিত হয় আরও বেশি। কেননা- রমজানে মানুষের মধ্যে দয়ালু এবং সহানুভূতিশীল আচরণ বৃদ্ধি পায়, যা সামাজিক ন্যায়বিচার ও সাম্যবাদ প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। এই সময়ে বিত্তবানরা অভাবী ও দুঃস্থ মানুষের সাহায্যে আরও বেশি হাত বাড়িয়ে দেন।

ইসলামি বিশ্বাস অনুযায়ী, রমজানে নফল ইবাদতের সওয়াব ফরজের সমান এবং ফরজের সওয়াব ৭০ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এই আধ্যাত্মিক অনুপ্রেরণা থেকে দান-সদকা ও সহযোগিতামূলক কাজের হার রমজান মাসে আরও বেড়ে যায়।

বিল্লাল মিয়া জানান, তার সামাজিক সমমর্মিতা হলো রোজা পালনের মাধ্যমে মানুষ ক্ষুধার কষ্ট অনুধাবন করতে পারে, যা তাকে গরিব-দুঃখী ও অসহায়দের প্রতি অর্থ এবং খাদ্য দিয়ে সহানুভূতি প্রদর্শনে উদ্বুদ্ধ করে।

আরও বলেন, দান ও সহযোগিতায় সম্পদে বরকত আসে এবং বিভিন্ন বিপদ-আপদ দূর হয়। তাছাড়া রমজানে বড় একটি সামাজিক কাজ হলো অভাবী মানুষদের ইফতার ও সেহরির আয়োজন করা, যা ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে।

তিনি জানান, তার এসব কাজের উদ্দেশ্য ভোগবাদ কমিয়ে নৈতিক ও সামাজিক শুদ্ধতা অর্জন করা। এবং পরকালিন শান্তির প্রত্যাশা। তাই রমজান আসলে গ্রামের বাড়ির মসজিদগুলো এসব আয়েজন এবারও অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ্

উল্লেখ্য যে, বাহরাইন প্রবাসী মোঃ বিল্লাল মিয়া চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মানিক হাজী সাহেবের পুত্র। তিনি এলাকায় একজন ভালো মানুষ ও সমাজসেবক হিসাবে পরিচিত।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট