মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

হবিগঞ্জে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে হবিগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুনের সভাপতিত্বে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে নির্বাচনকালীন দায়িত্ব পালনে নিয়োজিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

ব্রিফিংকালে পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এ.কে.এম. সালিমুল হকসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ এবং বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পর্যায়ের পুলিশ সদস্যরা।

ব্রিফিং প্যারেডে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, ভোটকেন্দ্রের নিরাপত্তা, জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া ও জনসাধারণের সঙ্গে পেশাদার আচরণ বজায় রাখার বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়।

দ,.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews