1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

লাখাইয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

 

পারভেজ লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় নিখোঁজের একদিন পর ১০ বছরের শিশু মনসুরা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মুড়িয়াউক গ্রামের পূর্ব পাশে ‘ইসরাইলের বন্দ’ নামক এলাকার একটি সরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মনসুরা ওই গ্রামের কেনু মিয়ার মেয়ে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সকালে ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে গলায় নিজের পোশাক প্যাঁচানো অবস্থায় তার নিথর দেহ পাওয়া যায়।

খবর পেয়ে লাখাই থানার ওসি জাহিদুল হক ও সার্কেল এসপি শহিদুল হক মুন্সী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই নৃশংস ঘটনায় এলাকায় তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট