1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ভলিবল তারকা সাদ্দাম পেশাজীবী খেলোয়ার তৈরি করতে চান হবিগঞ্জ ৪ আসনের এমপি হলে ওয়াজ ফ্রি: তাহেরী চুনারুঘাটের আসামপাড়ায় তাহেরীর নির্বাচনী জনসভায় জনতার ঢল চুনারুঘাটে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তি গ্রেফতার কালেঙ্গা বনে গাছ কাটাকে কেন্দ্র করে গোলাগুলি, ৪০ টুকরা কাঠ উদ্ধার হবিগঞ্জ-১ আসনে হেভিওয়েটদের ভিড়ে চমক দেখাতে পারেন চেয়ার প্রতীকে দরুর  ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- সৈয়দ ইশতিয়াক  হবিগঞ্জে জামায়াত আমির- দেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না হবিগঞ্জ-৪ আসনে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীর সুযোগ্য সন্তান, দিচ্ছেন প্রতিশ্রুতি ও ভরসা বিএনপি গণতান্ত্রিক দল, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল: সৈয়দ ফয়সল

চুনারুঘাটে ভলিবল তারকা সাদ্দাম পেশাজীবী খেলোয়ার তৈরি করতে চান

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

কালনেত্র রতিবেদক: দেশের ভলিবলকে পেশাদার পর্যায়ে উন্নীত করতে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ন সম্পাদক ও জাতীয় দলের সাবেক ভলিবল খেলোয়াড় আব্দুল মুমিন সাদ্দাম বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি মূলত আর্থিক সচ্ছলতা ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দেশে পেশাজীবী খেলোয়াড় তৈরির স্বপ্ন দেখছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারী) চুনারুঘাটের চন্ডিছড়া চা বাগানের রামগঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল আয়োজিত “জিয়া বীচ ভলিবল টুর্নামেন্ট” এর দিনব্যাপি ফাইনাল খেলার অনুষ্ঠানে তিনি এমন কথাই জানিয়েছেন।

আব্দুল মমিন সাদ্দামের সভাপতিত্বে অনুষ্ঠিত জিয়া বীচ ভলিবল টুর্নামেন্ট-এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেনে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রাবেয়া সুলতানা মীম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চুনারুঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মন্নান রুমন, চুনারুঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান ও বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান।

অনুষ্ঠানে আগামীর সম্ভাবনাময় তরুণদের টার্গেট করে করে পেশাজীবী খেলোয়ার তৈরি করতে চেয়ে সাবেক এই ভলিবল খেলোয়ার সাদ্দাম বলেন, তরুণরা যদি মাদকাসক্ত না হয়ে খেলাধুলায় জড়িয়ে যায়, তাহলে একদিকে যেমন মাদকের ভয়াবহতা কমে আসবে, অন্যদিকে তাদের শরীর ও মানসিকতা ফীট থাকার পাশাপাশি স্বাস্থ্যঝুকিও কমে আসবে। আর এতে একটি শিক্ষিত মানবিক ও রোগমুক্ত চুনারুঘাট বিনির্মান করা সম্ভব হবে।

তার নেতৃত্বে একটি টিম জাতীয় মানের খেলোয়ার তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে, যা দেশের ভলিবলকে পেশাদার উচ্চতায় নিয়ে যাবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট