1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

মাধবপুরে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্ততার ১

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

 

নাহিূদ হাসান, মাধবপুর: হবিগঞ্জের মাধবপুরে সুরমা চা-বাগানে ঘুরতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন এক তরুণী। সংঘবদ্ধ ধর্ষণের এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, অপর একজন এখনো পলাতক।

পুলিশ জানায়, সোমবার (২৩ মার্চ) রাতে মাধবপুর বাজার এলাকা থেকে ৩৪ বছর বয়সী মো. জসিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ভুক্তভোগীর ছিনিয়ে নেওয়া সোনার দুলও উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ঘটনার দিন বিকেলে ভুক্তভোগী তরুণী পরিচিত এক যুবককে সঙ্গে নিয়ে সুরমা চা-বাগানে বেড়াতে যান। সন্ধ্যার দিকে বাগানের ভেতরে হাঁটার সময় দুই ব্যক্তি ‘ডাকাত’ বলে ধাওয়া করলে তার সঙ্গী পালিয়ে যান। পরে ওই দুই ব্যক্তি তরুণীকে জোরপূর্বক বাগানের ভেতরে নিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে পালাক্রমে ধর্ষণ করে।
এরপর নির্যাতিতাকে মারধর করে তার কানে থাকা প্রায় ২৫ হাজার টাকা মূল্যের সোনার দুল ছিনিয়ে নেয়। একপর্যায়ে ভুক্তভোগীর সঙ্গী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, অপর অভিযুক্ত মো. শাহীন মিয়া ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আগেও একাধিক ধর্ষণ মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews