বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

হবিগঞ্জ-৪ আসনে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীর সুযোগ্য সন্তান, দিচ্ছেন প্রতিশ্রুতি ও ভরসা

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

সারোয়ার নেওয়াজ শামীম : হবিগঞ্জ-৪ আসন।চুনারুঘাট -মাধবপুর দুই উপজেলা নিয়ে গঠিত এ আসনটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ধানের শীর্ষ মনোনিত প্রার্থী জেলা বি এন পি,র সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি জননেতা আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। মনোনয়ন পাওয়ার পর থেকেই পিতার পক্ষে  মাঠে সরব রয়েছেন তার বড় ছেলে সৈয়দ ইশতিয়াক আহমদ। একজন ব্যবসায়ী থেকে অল্প সময়ের মধ্যেই রাজনীতির মাঠে চমক দেখাতে শুরু করেছেন তিনি।

ছুটে চলছেন গ্রাম থেকে গ্রামান্তরে। দিন-রাত এক করে বিরামহীন গণসংযোগ, পথসভা চালিয়ে যাচ্ছেন। বলা চলে— এই আসনে নির্বাচনী ইতিহাসে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন সৈয়দ ইশতিয়াক। প্রতিদিনই একের পর এক উঠান বৈঠক, ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভিডিও বার্তায় ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন সৈয়দ ইশতিয়াক । যেখানে যাচ্ছেন, সেখানেই জমে উঠছে জনসমাগম। তার বক্তব্য ও উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

এদিকে ধানের শীষ মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল কে ঘিরে বিএনপি একাট্টা থাকার পাশাপাশি তৃণমূলে নতুন মাত্রার আলোড়ন তুলেছেন তার ছেলে ইশতিয়াক। তার পিতার উন্নয়ন দর্শন ও ভবিষ্যৎ উন্নয়ন রোডম্যাপ তুলে ধরে প্রতিটি মুহূর্তে সরব থাকছেন তিনি।

ইশতিয়াক বলেন, “চুনারুঘাট -মাধবপুরের  মানুষের সাড়া ও ভালোবাসায় আমি অভিভূত। এলাকার সন্তান হিসেবে মানুষের সঙ্গে মেশার সুযোগ তৈরি হয়েছে। আমার বাবা (সৈয়দ ফয়সল) আমি পাশে থেকে এলাকায় উন্নয়নের মাধ্যমে তাদের সেবা করতে চাই। বেঁচে থাকতে চাই,কারও ভাই,সন্তান, বন্ধু হয়ে। আমি ছোটবেলা থেকেই বাবা,র সাথে আপনাদের মাঝে এসেছি। আমার শেষটাও কাটবে আপনাদের সাথে। আমি আপনাদের লোক। সকল শ্রেনীর মানুষের ভালবাসা ও আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছেন সৈয়দ ইশতিয়াক।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews