1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান: জব্দ মেলু মিয়ার ২ ট্রলি আহম্মদাবাদে বিএনপি নেতা সাব্বির চৌধুরীর আন্তরিকতায় ভোটারদের মধ্যে সাড়া ধানের শীষের সমর্থনে আহম্মদাবাদে বিএনপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন আশরাফুল বারী নোমান রেমা–কালেঙ্গা বনাঞ্চল থেকে অবৈধ কাঠ পাচারকালে ট্রাকসহ দুইজন আটক বাহুবল প্রেসক্লাবে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার মতবিনিময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী ও তার ছেলেকে শোকজ চুনারুঘাটে বাহরাইন প্রবাসীকে হত্যার হুমকি ও বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম

লাখাইয়ে সিসিটিভি ফুটেজে চিহ্নিত চোর গ্রেফতার

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

 

পারভেজ হাসান, লাখাই: লাখাইয়ে গত ১০ জানুয়ারি বুল্লা বাজারের এহসান ফার্মেসী থেকে চুরি হওয়া অর্থের রহস্য ১৬ দিন পর উন্মোচিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কালাউক বাজারে অভিনব কায়দায় চুরি করার সময় দুই চোর জনতা ও পুলিশের হাতে ধরা পড়েছে।

প্রায় ১২:৩০ মিনিটে কালাউক বাজারের ব্যবসায়ী ফয়সালের দোকানে প্রবেশ করে তিনজনের একটি চোর চক্র। তাদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী ছিল। দোকানদারকে বিভিন্ন মালামাল কেনার কথা বলে ব্যস্ত রাখার চেষ্টা করার সময় চক্রটি মোবাইল চুরি করতে গেলে দোকানদার তা টের পান এবং হাতেনাতে ধরে ফেলেন। পরে উপস্থিত জনতা তাদের আটকে পুলিশে খবর দেয়।

আটককৃতরা হলো: শরীফ (২২), পিতা- তাজু মিয়া, গ্রাম- সাতিয়ান দাস পাড়া, এবং শাহ আলম মিয়া (২৭) (সিএনজি চালক), পিতা- আবু সাইদ মিয়া, গ্রাম- সাতিয়ান (১নং ওয়ার্ড)। তাদের সঙ্গে থাকা নারী সদস্য কৌশলে পালিয়ে যায়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সিএনজি ব্যবহার করে বিভিন্ন হাট-বাজারে একই ধরনের চুরি চালিয়ে আসছিল। সিসিটিভি ফুটেজের সাথে শরীফের চেহারার হুবহু মিল পাওয়া গেছে এবং সে স্বীকার করেছে ১০ জানুয়ারির বুল্লা বাজারের ঘটনার দায়িত্বও তার।

লাখাই থানার এসআই মুন্না মিয়া, কনস্টেবল রিপন ও লোকমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনতার হাতে আটক দুই চোরকে হেফাজতে নেন। থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকার ব্যবসায়ীরা চোর চক্রের ধরা পড়ায় স্বস্তি প্রকাশ করেছেন এবং পলাতক নারী সদস্যকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট