1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

মানুষ ও প্রকৃতির প্রতি নিবেদিত প্রাণ ছিলেন ডা. মো. নূরুল ইসলাম

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
স্টাফ রিপোর্টার: ডা . মো. নূরুল ইসলাম স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে  ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান আজ বেলা ৩ ঘটিকায় পদক্ষেপ গণপাঠাগারে অনুষ্ঠিত হয়।
মো.  মনিরুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে পরিবহন শ্রমিকদের মাঝে  ঈদ উপহার বিতরণ করা হয়। আলাচনা সভায় বক্তারা ডা. আলহাজ্ব মো. নূরুল ইসলাম এর জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ডা. মো. নূরুল ইসলাম ছিলেন একজন বিরল ব্যাক্তিত্ব, তিনি শ্রেণিহীন সমাজের চেতনা ধারণ করতেন। প্রত্যেক মানুষকে তিনি যথাযথ সম্মান করতেন। তাঁর বাসভবনের সামনে পরিবহন স্ট্যান্ড থাকায় শ্রমিকদের সাথে তাঁর সখ্যতা ছিল। চুনারুঘাটের সাহিত্য -সংস্কৃতির তিনি ছিলেন পথিকৃৎ। সাহিত্য নিকেতন ও পদক্ষেপ গণপাঠাগার প্রতিষ্ঠায় তাঁর বলিষ্ঠ  অবদান ছিল। প্রাণী চিকিৎসক হিসেবে তিনি ছিলেন মূলতঃ প্রাণীদের সেবক। একজন একনিষ্ঠ ধর্মপ্রাণ হিসেবে তিনি জীনের সর্বস্ব দিয়ে তাঁর গ্রামে মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আলহাজ্ব ডা. মো. নূরুল ইসলামের  জীবন ও কর্ম আমাদের জন্য অনুসরণীয়।
মোহাম্মদ মাজহারুল ইসলাম রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন চুনারুঘাট সিএনজি শ্রমিক সমিতির সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক টিপু সুলতান, ছাত্রদল চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি আরিফুর রহমান, পদক্ষেপ গণপাঠাগারের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুদ্দীন প্রমুখ।
ডা. মো. নূরুল ইসলাম স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে ১০০ জন পরিবহন শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী ইফতেখার উল ইসলাম উৎস, হাফেজ মাওলানা ইবতেসাম উল ইসলাম বিশ্ব, ছাত্র দল নেতা মাহমুদুর রহমান জাফরি, পদক্ষেপ গণপাঠাগারের সহ গ্রন্থাগারিক জাহেদুর রশিদ রোমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী  আশফাকুল ইসলাম ঊর্ধ্ব, হাফেজ ইনতেসার উল ইসলাম তোহা প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইফুল ইসলাম জার্নাল।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews