1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

জারুলিয়া বাজারে নির্বাচনী প্রচারণাকালে হামলার অভিযোগ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

 

মহিবুর তালুকদার, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের জারুলিয়া বাজারে মোমবাতি প্রতীকের নির্বাচনী প্রচারণাকালে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর দাবি, তথাকথিত জামায়াতের ইউনিয়ন সভাপতি সজল মিয়া অতর্কিতভাবে তার ওপর হামলা চালান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তিনি হামলার কারণ জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি দোকান থেকে বের হয়ে এসে তার বুকে ধাক্কা দেন বলে অভিযোগ করা হয়।

ঘটনাটি নিয়ে ভুক্তভোগী জারুলিয়া এলাকার সুশীল সমাজের কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন। এ সংক্রান্ত একটি অভিযোগ তিনি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত সজল মিয়ার বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাকে পাওয়া যায়নি।
এদিকে স্থানীয়রা জানান, নির্বাচনী প্রচারণার সময় এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং এতে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
ঘটনাটি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট