1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

চুনারুঘাটে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশেট অভিযানে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে হবিগঞ্জ জেলার গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে অভিনব কৌশলে মাদক পাচারকালে দুই মাদক কারবারিকে আটক করে।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার নতুন ব্রীজ গোল-চত্ত্বর এলাকার শ্যামলী বাস কাউন্টারের সামনে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে। অভিযানে কাপড় ও কম্বলের গাট্টির ভেতরে লুকানো অবস্থায় মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—চুনারুঘাট উপজেলার চন্দনা ধলাই পাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র মোঃ হায়দার আলী সোহেল (২৮) ও জগন্নাথপুর উপজেলার
চিলাউরা গ্রামের মোহাম্মদ আইনুল হকের পুত্র মোঃ নুরুল হক (৩৫)। এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট