1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান: জব্দ মেলু মিয়ার ২ ট্রলি আহম্মদাবাদে বিএনপি নেতা সাব্বির চৌধুরীর আন্তরিকতায় ভোটারদের মধ্যে সাড়া ধানের শীষের সমর্থনে আহম্মদাবাদে বিএনপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন আশরাফুল বারী নোমান রেমা–কালেঙ্গা বনাঞ্চল থেকে অবৈধ কাঠ পাচারকালে ট্রাকসহ দুইজন আটক বাহুবল প্রেসক্লাবে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার মতবিনিময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী ও তার ছেলেকে শোকজ চুনারুঘাটে বাহরাইন প্রবাসীকে হত্যার হুমকি ও বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম

সৌদিতে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

 

মহিবুর তালুকদার শিবলু, সৌদি আরব, দাম্মাম প্রতিনিধি : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মামে বাংলাদেশ সোসাইটি ও বাংলাদেশ কমিউনিটির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ তারিখ) সৌদি আরব সময় দুপুর ১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ উৎসব চলে।

উৎসবে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে আয়োজনের অংশ হিসেবে ছিল দুপুরের খাবার, ফ্রি চিকিৎসা সেবা, বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী বাংলাদেশি পিঠা, পুরস্কার বিতরণসহ নানা আকর্ষণীয় কার্যক্রম।

অনুষ্ঠানে আয়োজক সদস্য জহুর হোসেন বলেন, “আমরা প্রতি বছর নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করে থাকি। ভবিষ্যতে আরও সুন্দর ও বড় পরিসরে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”

আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই এ উৎসবের মূল লক্ষ্য। অংশগ্রহণকারী প্রবাসীরাও এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট