1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

নির্বাচনী নিরাপত্তায় অভিযান শুরু, চুনারুঘাটে সেনাবাহিনীর টহল জোরদার

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে চুনারুঘাট উপজেলায় অভিযান শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত রবিবার (১১ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই অভিযান চলমান থাকবে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে সেনাবাহিনীসহ যৌথ বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে নির্বাচনী পরিবেশ নিরাপদ ও স্থিতিশীল রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

মাধবপুর উপজেলার শাহজিবাজারে অবস্থিত আর্মি ক্যাম্প থেকে এই টহল ও নিরাপত্তা কার্যক্রম তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। সেনাবাহিনীর উপস্থিতি সাধারণ মানুষকে নিরাপত্তা ও আস্থা দিচ্ছে বলে জানানো হয়েছে।

স্থানীয়রা জানান,“সেনাবাহিনীর টহল দেখে আমরা অনেক নিরাপদ বোধ করছি। ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারব বলে আত্মবিশ্বাস বেড়েছে।”

উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ বাহিনীও এ কার্যক্রমে সমন্বয় রাখছে। ভোটকেন্দ্র, গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে যাতে নির্বাচনকালীন কোন ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা নাশকতার সুযোগ না থাকে।

চুনারুঘাটসহ সারা দেশের আইনশৃঙ্খলা বাহিনী মিলে নিশ্চিত করছে, প্রতিটি ভোটার নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews