1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

আখেরী মোনাজাতের মাধ্যমে মুড়ারবন্দের উরছের সমাপ্তি

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি : আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শুক্রবার (১৬ জানুয়ারী) রাত ১২ টার দিকে হবিগঞ্জের চুনারঘাট উপজেলার মুড়ারবন্দ দরবার শরীফে সমাপ্ত হয়েছে তরফ বিজয়ী ইসলামী বীরপুরুষ মহান অলিয়ে কেরাম সিপাহসালার হযরত সৈয়দ শাহ নাসির উদ্দীন (রঃ), হযরত সৈয়দ ইসরাইল ওরফে শাহ বন্দেগী (রঃ) এবং হযরত সৈয়দ ইলিয়াছ কুতুবুল আউলিয়া (রঃ) সহ ১২০ আউলিয়া গনের বাৎসরিক পবিত্র ওরস মোবারক।

ওরস উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল মিলাদ মাহফিল, কোরআন খতম, জিকির-আজকার, ওয়াজ মাহফিল ও তবারক বিতরণ। দেশের বিভিন্ন জেলা থেকে আগত লাখো লাখো আশেকান ও ভক্তবৃন্দ এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শেষ দিনে অনুষ্ঠিত আখেরী মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের সম্মানিত পীর ও ওলামায়ে কেরামগণ।

ওরস মোবারক সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, দরবার শরীফ কমিটি ও স্বেচ্ছাসেবকরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। ভক্তদের উপস্থিতিতে পুরো এলাকা ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখরিত হয়ে ওঠে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট