1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণে খোয়াই থিয়েটারের সাংস্কৃতিক আয়োজন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক : নাট্যাচার্য সেলিম আল দীন-এর ১৮তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন খোয়াই থিয়েটার এক স্মরণসভার আয়োজন করেছে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় খোয়াই থিয়েটার কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই থিয়েটারের সভাপতি তোফাজ্জল সোহেল এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক সুকান্ত গোপ। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এবং যুক্তরাজ্য প্রবাসী মো. আব্দুল হক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চলচ্চিত্র নির্মাতা মুক্তাদির ইবনে ছালাম, খোয়াই থিয়েটারের সহ-সভাপতি সাইফুর রহমান পাপলু, সংস্কৃতিকর্মী ও প্রকৌশলী আশরাফুল আলম সুহেল, যুগ্ম সম্পাদক মো. মুক্তাদির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হ্যাপী ভৌমিক, দপ্তর সম্পাদক ওসমান গণি রুমী, রাজন দাশ রাজুসহ অন্যান্যরা।

প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীন-এর জীবন ও কর্ম নিয়ে পাঠ উপস্থাপন করেন সুকান্ত গোপ।

স্মরণসভার সাংস্কৃতিক পর্বে সেলিম আল দীন রচিত গান পরিবেশনের পাশাপাশি খোয়াই থিয়েটারের ৫১তম প্রযোজনা ‘ভাব-তরঙ্গে দীনহীন’ নাটকের অংশবিশেষ মঞ্চস্থ করা হয়। এতে অভিনয় করেন চৌধুরী তাওহীদ বিন আজাদ, চৌধুরী তাকদীর রেদুয়ান, ইয়াছিন মাহমুদ, মো. আরিফ, হাসান মাহমুদ, সন্ধি, সুমী দাশ গুপ্তসহ অন্যান্য শিল্পীরা। আলোক পরিকল্পনায় ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মো. আব্দুল হামিদ।

অনুষ্ঠানের শুরুতে নাট্যাচার্য সেলিম আল দীন-এর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট