1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধ বালু ও মাটি উত্তোলন রোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার ১৪ জানুয়ারি সকাল ১০টা ৩০ মিনিট থেকে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলার পাচারগাঁও এলাকায় করাঙ্গী নদীসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একাধিক মেশিন ও গাড়ি জব্দ করা হয়। অভিযানে স্থানীয় জনগণ প্রশাসনকে সহযোগিতা করেন।

এদিন সকালে জারুলিয়া, ওসমানপুর ও বাঁশতলা এলাকাতেও পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগ ছিল বলে জানিয়েছে প্রশাসন।
এর আগে গত সোমবার করাঙ্গী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে গেলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) আব্দুল্লাহ আল মামুনের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতে চুনারুঘাট থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।চুনারুঘাট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট