1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

বালু বাণিজ্যে পরিবেশ বিপন্ন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

 

তানভীর রাহী : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই নদী চরম বিপর্যয়ের মুখে। রাজাবাজার, আসামপাড়া, বনগাঁওসহ চুনারুঘাটের বিভিন্ন এলাকায় মাত্রাতিরিক্ত ও অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে। এ বেপরোয়া বালু উত্তোলন স্থানীয় পরিবেশ ও জনজীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

আইনানুগ অনুমোদন থাকলেও পরিকল্পনাহীনভাবে উত্তোলনের ফলে নদী তীরবর্তী মানুষ দুর্ভোগে পড়েছে। অবৈধ বালু উত্তোলনও চলছে, যা স্থানীয় প্রভাবশালীদের মদদে নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে। প্রশাসনের কার্যকর ভূমিকা অনুপস্থিত থাকায় সমস্যা আরও প্রকট হচ্ছে। অতিরিক্ত বালুবাহী ট্রাক চলাচলে আশপাশের সড়ক ভয়াবহ ক্ষতির সম্মুখীন।

২০২৪ সালে সংস্কার হওয়া আসামপাড়া-চুনারুঘাট সড়ক এক বছরের মধ্যেই ভেঙে পড়তে শুরু করেছে। ভারী ট্রাকের কারণে প্রাণহানির ঘটনাও ঘটেছে। অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীর প্রবাহ ব্যাহত হচ্ছে, পানিদূষণ বাড়ছে, নদীভাঙন তীব্রতর হচ্ছে এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে কৃষিজমির উর্বরতা কমে যাবে। সমস্যার সমাধানে নির্দিষ্ট স্থান নির্ধারণ করে পরিবেশগত সমীক্ষার ভিত্তিতে স্বচ্ছ ইজারা ব্যবস্থা চালু করতে হবে।

এখনই পরিবেশবান্ধব নীতিমালা প্রণয়ন ও কঠোর বাস্তবায়ন প্রয়োজন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট