1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

শব্দকথার বর্ষপূর্তিতে ফিউশন ডান্স একাডেমির নৃত্য পরিবেশন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

শব্দকথা প্রকাশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাহিত্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছে ফিউশন ডান্স একাডেমি। উৎসবের সাংস্কৃতিক পর্বে একাডেমির শিক্ষার্থীদের ছন্দময় ও নান্দনিক পরিবেশনা পুরো আয়োজনকে এনে দেয় ভিন্ন মাত্রা।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন লিমা আক্তার লিজা, আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ার হোসেন, তাইফা জান্নাত মিনহা, হুমায়রা জান্নাত মিম, জান্নাত ও আখি। তাঁদের সমন্বিত নৃত্যশৈলী ও নিখুঁত উপস্থাপনা দর্শকদের দীর্ঘ সময় ধরে মুগ্ধ করে রাখে।

এই নৃত্য পরিবেশনার প্রশিক্ষক ছিলেন ইশতিয়াক আহমেদ সাকি। সার্বিক সহযোগিতায় ছিলেন সাইফুর রহমান চৌধুরী পাপলু এবং খোয়াই থিয়েটারের নাট্যকর্মী ও তাওহীদ সমন্বিত এগ্রো ফার্মের স্বত্বাধিকারী চৌধুরী তাওহীদ বিন আজাদ।

সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলায় ফিউশন ডান্স একাডেমির এই পরিবেশনা দর্শক ও আয়োজকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা লাভ করে এবং পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।

পরিশেষে শব্দকথা প্রকাশনের পক্ষ থেকে ফিউশন ডান্স একাডেমিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট