1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

অনুমোদন ছাড়া বনভূমি ব্যবহার করলে ৩ লাখ টাকা পর্যন্ত জরিমানা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

 

অনুমোদন ছাড়া বনভূমি ভিন্ন বা বনবহির্ভূত কাজে ব্যবহার করলে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড গুণতে হবে। বনভূমির অবৈধ দখল ও ব্যবহার রোধে এমন কঠোর বিধান রেখে দেশে প্রথমবারের মতো ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ অধ্যাদেশ জারির কথা জানানো হয়েছে।
অধ্যাদেশ অনুযায়ী, প্রাকৃতিক বন কোনোভাবেই বনবহির্ভূত কাজে ব্যবহার করা যাবে না। তবে অপরিহার্য জাতীয় প্রয়োজনে এবং বিকল্প না থাকলে মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে তা ব্যবহার করা যাবে। সে ক্ষেত্রে পরিবেশগত প্রভাব নিরূপণ ও ক্ষতিপূরণমূলক বনায়ন নিশ্চিত করতে হবে। অনুমোদন ছাড়া বনভূমি ভিন্ন কাজে ব্যবহার করলেই ৩ লাখ টাকার দণ্ডের মুখে পড়তে হবে।
আইনে বৃক্ষ প্রজাতিকে দুটি তালিকায় ভাগ করা হয়েছে। প্রথম তালিকায় থাকা গাছ কোনোভাবেই কাটা যাবে না। এটি অমান্য করলে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা হবে। দ্বিতীয় তালিকার গাছ কাটতে বৃক্ষ সংরক্ষণ কর্মকর্তার অনুমতি লাগবে। অনুমতি ছাড়া কাটলে জরিমানা হবে ৫০ হাজার টাকা।

এছাড়া বাণিজ্যিক উদ্দেশ্য (যেমন- আগর) ছাড়া অন্য কোনো গাছে পেরেক বা ধাতব বস্তু দিয়ে ক্ষতিসাধন করা নিষিদ্ধ করা হয়েছে। এই বিধান অমান্য করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা অর্থদণ্ড হবে। আদালত চাইলে অপরাধীকে অতিরিক্ত শাস্তি হিসেবে ক্ষতিপূরণমূলক বনায়নের আদেশও দিতে পারবে।

আইনে শিল্পপ্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন এক একরের কম বনভূমি থাকলে জনস্বার্থে তা বিনিময়ের সুযোগ রাখা হয়েছে। এছাড়া বন অধিদপ্তরের দায়িত্ব ও কর্তব্যও এতে সুনির্দিষ্ট করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট