1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

বাহুবলে ডেভিল হান্ট অভিযানে আওমীলীগ নেতা রঞ্জন গ্রেফতার

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

 

বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে চলমান বিশেষ অভিযান অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে বাহুবল উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নীহার রঞ্জন দেব কে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ( ৪ জানুয়ারি) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের সরাসরি নেতৃত্বে একটি পুলিশ টিম নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে বাহুবল সদর ইউনিয়নের বাহুবল এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নীহার রঞ্জন দেব (৫৫) উপজেলার সদর ইউনিয়নের বাহুবল গ্রামের নেপাল চন্দ্র দেবের ছেলে। তিনি বাহুবল উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “অপরাধ দমন ও উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে নিয়মিতভাবে ‘ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়—অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট