1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

লাখাইয়ে পারিবারিক কলহের জেরে প্রাণ গেল যুবকের

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

 

পারভেজ হাসান লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ পশ্চিম গ্রামে পারিবারিক কলহের জেরে আপনজনদের মারধরে জুনাইদ মিয়া (২৫) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। নিহত জুনাইদ ওই গ্রামের পুকুর পাড় এলাকার আবুল খায়েরের বড় ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে জুনাইদের সাথে তার পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জুনাইদের বাবা, মা এবং ছোট ভাই মিলে তাকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে প্রচণ্ড মারধর করেন।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট বা ঢাকায় রেফার্ড করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে জুনাইদ মৃত্যুর কোলে ঢলে পড়েন। রাস্তায় তার নিথর দেহ নিথর হয়ে পড়লে কান্নার রোল পড়ে এলাকায়।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের জেরে এই মারধরের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তিনি বলেন, “আমি বিষয়টি শুনেছি এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামান্য পারিবারিক দ্বন্দ্বে আপনজনদের হাতে যুবকের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট