1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

বিনা অপরাধে হয়রানি না করার আহ্বান

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

 

মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন—এমন আহ্বান জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী ও বিএনপির ইউনিয়ন সভাপতি আঃ হামিদ তালুকদার।

সম্প্রতি গাজীপুর ইউনিয়নে এক মতবিনিময় সভায় তারা এ বক্তব্য দেন। সভায় চেয়ারম্যান মোঃ আলী বলেন, “কোনো অপরাধ প্রমাণ না হলে কাউকে অহেতুক হয়রানি করা যাবে না। আইন সবার জন্য সমান, নিরপরাধ মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এ সময় বিএনপির ইউনিয়ন সভাপতি আঃ হামিদ তালুকদার বলেন, “রাজনৈতিক বা ব্যক্তিগত কারণে কাউকে মিথ্যা মামলায় জড়ানো কিংবা ভয়ভীতি দেখানো অনৈতিক। আমরা চাই শান্তিপূর্ণ ও হয়রানিমুক্ত একটি ইউনিয়ন।”

বক্তারা আরও বলেন, গাজীপুর ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে তারা সাধারণ জনগণকে কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানান।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews