1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

চুনারুঘাটে খালেদা জিয়াকে কটুক্তি, ক্ষমা চেয়ে রক্ষা পেলেন মুখলেছ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

 

মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাটে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তির অভিযোগে আলোচনায় আসা মুখলেছুর রহমান প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। পরবর্তীতে স্থানীয়দের ক্ষোভ ও উত্তেজনা প্রশমিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মুখলেছুর রহমান। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিভিন্ন মহল থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
উদ্ভূত পরিস্থিতিতে মুখলেছুর রহমান তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং নিঃশর্ত ক্ষমা চান। তিনি বলেন, “ আমি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকব।”

এদিকে ক্ষমা প্রার্থনার পর স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন মহল পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান। এতে করে এলাকায় সম্ভাব্য সংঘাত এড়ানো সম্ভব হয়।

স্থানীয় প্রশাসন জানায়, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট