1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

হবিগঞ্জে “স্বাধীন উদ্যোক্তা মেলা” শুরু, চলবে ৩ জানুয়ারী পর্যন্ত 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

 

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে স্বাধীন উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মেলার উদ্বোধন ঘোষণা করেন হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সামছুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকার ড. মো. নোমান মিয়া, সাবেক কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, স্বাধীন উদ্যোক্তা পরিবারের অ্যাডমিন শিবলী খান, লেখক ও প্রকাশক মনসুর আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন উদ্যোক্তা মেলা নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় পণ্য ও সৃজনশীল উদ্যোগকে তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের জন্য এই আয়োজন অনুপ্রেরণার উৎস হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, এই মেলা আগামী ৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। মেলায় বিভিন্ন উদ্যোক্তার স্টল, দেশীয় পণ্য, হস্তশিল্প ও নতুন ব্যবসায়িক আইডিয়া প্রদর্শনের সুযোগ থাকছে।

কালনেত্র জেলা প্রতিনিধি চৌধুরী তাওহীদ বিন আজাদ জানান, স্বাধীন উদ্যোক্তা মেলা হবিগঞ্জের অর্থনৈতিক ও উদ্যোক্তা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সাধারণ দর্শনার্থীদের মাঝেও উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টি করবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট