1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

দিপু হত্যার বিচার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

 

শেখ শোভন আহমেদ, নিজস্ব প্রতিনিধি:

ময়মনসিংহে গার্মেন্টস কর্মী দিপু চন্দ্র দাসকে মধ্যযুগীয় কায়দায় মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ এনে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জ জেলা হিন্দু মহাজোট।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ময়মনসিংহে দিপু চন্দ্র দাসকে যেভাবে ধর্ম অবমাননার অভিযোগ এনে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা নিন্দনীয়। অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এর বিচার করতে হবে।

এ ছাড়াও কুমিল্লার রিকশাচালক শান্ত দাস, কুড়িগ্রামের তপন কুমার সরকার, রংপুরে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও সুবর্ণ রায়, নরসিংদীর প্রান্তোষ সরকার হত্যার দ্রুত বিচার ও হিন্দুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানান তারা। এ সময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বিজন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক বিবেক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক চন্দন মণ্ডল, যুগ্ম সম্পাদক সবুজ রায়, মুক্তিযোদ্ধা স্বপন চক্রবর্তী, সাবেক প্রধান শিক্ষক মৃণাল কান্তি বিশ্বাস, বিনয় মধু, ডেবিট বৈদ্য, বিশ্বজিৎ পান্ডেসহ অনেকে বক্তব্য রাখেন।

এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ব্যানারে মানববন্ধন করেছে উপজেলা শাখা।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট