1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

লাখাইয়ে বিষ পানে যুবকের আত্মহত্যা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

 

পারভেজ হাসান লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় ইঁদুরের বিষ (বুলেট) পান করে বাবুল দাস (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার ১নং ইউনিয়নের মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল দাস ওই গ্রামের নারায়ণ দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল দাস বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায়ই বিষ খেয়ে আত্মহত্যা করবেন বলে পরিবারের লোকজনকে জানাতেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরের দিকে তিনি ঘরে থাকা ইঁদুরের বিষ (বুলেট) পান করেন।

এ বিষয়ে লাখাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কাজী শামসুল আরেফিন জানান, বিষাক্রান্ত অবস্থায় বাবুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে তার পাকস্থলী পরিষ্কার (ওয়াশ) করা হলেও অবস্থার অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সদর হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট