1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলের যে স্কুলে সন্তানদের সঙ্গে ক্লাস করেন অভিভাবকরাও আবারও ফিরছে গ্রাম সরকার, গণ্যমান্যদের সঙ্গে থাকছেন কৃষক-শ্রমিক-শিক্ষকও দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ শিশুদের নিরাপদ ভবিষ্যৎ: কতটা প্রস্তুত আমাদের সমাজ? তালিকায় নাম নেই, তাই মাতৃত্বকালীন ভাতাও নেই—বাহুবলে ‘কোটা পূর্ণ’ অজুহাতে বাদ পড়ছেন প্রকৃত দরিদ্ররা! চুনারুঘাটে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড  হবিগঞ্জে বিশ্ব ডাক দিবস উপলক্ষে ‘মায়ের কাছে মনের কথা’ পত্রলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন শিশুর নিরাপদ ভবিষ্যৎ: আমরা কি সত্যিই প্রস্তুত? চুনারুঘাটে পুলিশের রাতভর টহল, অপরাধ দমনে দৃশ্যমান তৎপরতা, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ওসি সাইফুল

আলহেরা স্বেচ্ছাসেবী সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষ্যে শীতবস্ত্র বিতরণ 

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

 

হাফিজুর রহমান, রাজারহাট প্রতিনিধি : আলহেরা স্বেচ্ছাসেবী সংগঠন চাঁন্দামারী রামশিং এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক মানবিক উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আজ ২৫ ডিসেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে এলাকার ৭০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র (হুডি) বিতরণ করা হয় এবং কিছু ক্রেস্ট সম্মাননা হিসেবে প্রদান করা হয়।

অনুষ্ঠানটি চাঁন্দামারী ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের অতিথিবৃন্দ, সভাপতি, সহ-সভাপতি সহ, সক্রিয় সদস্যবৃন্দ উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে উষ্ণ পোশাক তুলে দেন। এসময় বক্তারা বলেন, মানবতার সেবাই আলহেরা সংগঠনের মূল লক্ষ্য, আর ভবিষ্যতেও এমন কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে যারা আর্থিক, শ্রম, বুদ্ধি ও সার্বিক সহযোগিতা প্রদান করেছেন, সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পাশাপাশি সমাজের বিত্তবানদের মানবিক কাজে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।

সংগঠনের সদস্যরা বলেন আমরা ছোট পরিসরে শুরু করলেও আল্লাহর রহমতে আজ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। দানের এই ওছিলায় আল্লাহ যেন আমাদের সংগঠন ও সকল সহযোগীকে কবুল করেন।

উক্ত কর্মসূচি শেষে অসহায় মানুষের মাঝে আনন্দ ও সন্তুষ্টির প্রকাশ লক্ষ্য করা যায়। তারা আলহেরা সংগঠনের জন্য দোয়া করেন এবং এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

আলহেরা স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সেবায়, অসহায় মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ, আগামীতেও চলবে এই ধারা, মানুষ মানুষের জন্য মানব কল্যাণে আমরা মানুষ হিসেবে তাদের পাশে থাকতে চাই। এমনটাই সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের সদস্যরা জানান।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews