বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

চুনারুঘাটে চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি এলাকায় রাম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রামের পিতার নাম চন্দন রাম।

নিহতের ভগ্নিপতি মেঘনাদ জানান, গতকাল বুধবার থেকে রামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরে বৃহস্পতিবার সকালে চাকলাপুঞ্জি এলাকার একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রামকে ঝুলন্ত দেখতে পান স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিকভাবে চুনারুঘাট থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, চাকলাপুঞ্জি এলাকা থেকে রাম নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews