বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

বাহুবলে আওয়ামীলীগের দুষর হিসাবে ইউএনও এবং ওসির প্রত্যাহার দাবি

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

 

বাহুবল প্রতিনিধি  : হবিগঞ্জের বাহুবল উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবসের রাষ্ট্রীয় কর্মসূচিতে নিষিদ্ধ রাজনীতির পরিচয়ধারী নেতার উপস্থিতি নিয়ে জনমনে প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় বাহুবল উপজেলার রশিদপুর বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাবেক বাহুবল সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান বাহুবল সদর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান (ছাবু) অংশগ্রহণ করেন। প্রশাসনিক আয়োজনে নিষিদ্ধ রাজনৈতিক নেতার উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যম ফেসবুকে ছবি ভাইরাল, ইউএনও-ওসির প্রত্যাহারের দাবি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. মাহবুব ইসলাম ও থানার ওসি মো. সাইফুল ইসলাম।

তবে উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাদের অনুপস্থিতি অনুষ্ঠানের গাম্ভীর্য ও রাষ্ট্রীয় কর্মসূচির মর্যাদা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহলে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র দে বলেন, “আমি নতুন যোগদান করেছি।”

বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ বলেন, সরকারী পোগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কাম্য নয়, ফ্যাসিষ্টের দোষর ইউএনওকে প্রত্যাহার করতে হবে।

উপজেলা জামায়াত নেতা হাবিবুর রহমান বলেন, এ নিষিদ্ধ দলের নেতাকে নিয়ে সরক্রী পোগ্রাম করাটা কোনভাবেই মেনে নেয়া যায়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত ফ্যাসিষ্টকে পূর্ণবহাল করতে কাজ করছেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews