বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

বাহুবলে ট্রাক চাপায় শিক্ষক নিহত, বিদ্যালয় একদিন বন্ধ

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

 

নাজমুল ইসলাম হৃদয় : হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক চাপায় মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক রূপজিত কর রাজু (৩৬) নিহত হয়েছেন।

রোববার (৭ ডিসেম্বর) ভোর সাতটার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার নতুনবাজার এলাকার বেন্দারপুল স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রূপজিত কর রাজু উপজেলার মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক এবং বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রূপজিত কর রাজু সকালে চাকরিজীবী স্ত্রীকে কুলাউড়া পৌঁছে দেওয়ার পর মিরপুরে ফিরে যান। এরপর দুইজনকে সঙ্গে নিয়ে নতুনবাজার এলাকায় হাঁটতে গেলে শ্রীমঙ্গলগামী একটি সবজি বোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে রূপজিত কর রাজু ও ফুরঞ্জন দেব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক রূপজিত কর রাজুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফুরঞ্জন দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতের মৃত্যুতে এলাকায় ও সানশাইন মডেল হাইস্কুলে শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ের সভাপতি এম. শামছুদ্দিন জানান, রূপজিত কর রাজুর স্মরণে আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং বিদ্যালয় একদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews