1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

গাজীপুরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি :  হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী গাজীপুর ইউনিয়নের জারুলিয়া হাজীবাড়িতে বিষের প্যাকেট হাতে নিয়ে বিকেল থেকে অনশনে বসেছে এক প্রেমিকা।

রবিবার (৩০ নভেম্বর) বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত কনকনে শীতের মধ্যে প্রেমিককে বিয়ে করার দাবিতে অনশন করছে প্রেমিকা।

প্রেমিক জারুলিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ইয়াসিন আরাফাত ইমন।

স্থানীয়রা জানান, বিকেল থেকে মেয়েটি বিষের প্যাকেট হাতে নিয়ে অনশনে বসেছে। সে দাবি করছে ছয় বছর ধরে ইমনের সাথে তার সম্পর্ক। সে বারবার বিয়ে করবে বলে তাকে আশ্বাস দিলেও তাকে বিয়ে করছে না । বিষয়টি স্থানীয় মুরুব্বিরা জানেন। নিরুপায় হয়ে সে অনশনে বসেছে। প্রেমিক ইমনের বাড়িতে তার অবস্থান দেখে, ঘরে তালা দিয়ে পালিয়েছেন প্রেমিকের বাবা আব্দুল মালেক।

এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি সমাধানের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে তিনি বলেছেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়রা এর সমাধান দিতে পারেনি।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট