বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

মিরাশিতে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের মহদির কোনা গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে একই উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামের লোকজন কতৃক হামলার প্রতিবাদে চুনারুঘাট- বাসুল্লা রাস্তা বন্ধ করে প্রতিবাদ সমাবেশ করেছে মিরাশি ইউনিয়নের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ।

২৮ নভেম্বর বিকেলে সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিনের  সভাপতিত্বে বক্তব্য রাখেন এডভোকেট আহাদ আলী মীর, আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন বাবরু, এরশাদ আলী, জামায়াত নেতা ছোয়াব উল্লাহ, আল আমিন মিয়া, আহম্মদ আলী মীর, শফিক মেম্নার, আঃ রহিম মেম্বার, উজ্জল মিয়া, আয়াত আলী মীর, আতাউল হক ইমরান, রঙ্গ মিয়াসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা আগামী ২৪ ঘণ্টার ভিতরে হামলাকারী ও লুটপাট কারীদের গ্রেপ্তার না করলে পরবর্তীতে চুনারুঘাট- বাল্লা, চুনারুঘাট- বাসুল্লা, চুনারুঘাট নালমুখ-রাস্তা অবরোধ করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

‎দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews