বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

‎বিষয়: সত্য প্রকাশ পেইজে প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদনের প্রতিবাদ

গত ২৬-১০-২০২৫ ইংরেজি তারিখে সত্য প্রকাশ পেইজে “মাদক সামরাজ্যের সম্রাট” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যা সম্পূর্ণ ভিত্তিহীন, তথ্যবিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।

আমি স্পষ্টভাবে জানাচ্ছি যে, আমি কোনপ্রকার মাদক ব্যবসার সাথে জড়িত নই। এবং ইকরতলি আশ্রয়ণ প্রকল্পে আমার কোন প্রকার যাতায়াত নেই। এই মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে আমার ও আমার পরিবারের সামাজিকভাবে সম্মান হানি হয়েছে। সংবাদটি কোনো প্রকার তথ্য যাচাই ছাড়াই প্রকাশ করা হয়েছে, যা সংবাদ নীতিমালা ও নৈতিকতার পরিপন্থী।

একই সঙ্গে, আমি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে অনুরোধ করছি, এই মিথ্যা প্রচারণার পেছনে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য।

আমি বিশ্বাস করি, সত্য ও ন্যায়ের জয় হবেই, এবং সাংবাদ নীতির মান রক্ষায় সত্য প্রকাশ ভবিষ্যতে এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকবে।

মোঃ মামিক মিয়া, পিতা আঃ খালেক, সাং গাদিশাল, আহম্মদাবাদ, চুনারুঘাট

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews