1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

চুনারুঘাটে ড্রাইভার মরতুজ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন 

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

 

মোঃ জসিম মিয়া, চুনারুঘাট : চুনারুঘাট মধ্যবাজারে নৃশংসভাবে খুন হওয়া মোঃ আব্দুর রহিম মরতুজ ড্রাইভারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ট্রাক–সিএনজি শ্রমিক, পরিবহন মালিক, ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (২৬ নভেম্বর ২০২৫ খ্রি.) মঙ্গলবার বিকালে শুরু হওয়া মানববন্ধনে কয়েক শতাধিক নারী–পুরুষ অংশগ্রহণ করে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায়।

মানববন্ধনে চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেন, “এটি একটি নির্মম ও পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা দাবি জানাই—জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিত করা হোক।”উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী বলেন, “মানুষ আজ রাস্তায় দাঁড়িয়ে কান্না করছে। অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।” এছাড়া বিএনপি নেতা আব্দুল মতিন সরকার, শ্রমিক নেতা লোকমানসহ অন্যান্য বক্তারা বলেন, “একজন পরিশ্রমী শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ধরনের জঘন্য অপরাধকারীদের সর্বোচ্চ শাস্তি ছাড়া অন্য কোনো বিচার গ্রহণযোগ্য নয়।”

মানববন্ধনের সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য দেখা যায় যখন নিহত মরতুজ ড্রাইভারের মেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বাবা ছিলেন আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী। তাকে হত্যা করে আমাদের নিঃস্ব করে দেওয়া হয়েছে। আমরা বিচার চাই—বাবার খুনিদের ফাঁসি চাই।”

একই দিন বিকাল ৪টা ৩০মি: দিকে চুনারুঘাট থানার সামনে মানববন্ধনের  অনুষ্ঠিত হয়, যেখানে আরও অসংখ্য মানুষ অংশ নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই মৃদুল কুমার জানান, “ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অজ্ঞাত আরও তিন–চারজন আসামি রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে, খুব শিগগিরই সবাইকে আইনের আওতায় আসবে।”

এদিকে নিহত মরতুজ ড্রাইভারের সহকর্মীরা দাবি করেন—দ্রুত বিচার নিশ্চিত না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews