বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

অসহায় পরিবারের পাশে প্রবাসী চার বন্ধু, গাজীপুর ইউনিয়ন জামায়াতের সৌজন্যে অর্থ সহায়তা

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ অসহায় এক পরিবারের অর্থ সহায়তা করেছেন প্রবাসী চার বন্ধু। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসের কল্যাণে এক অসহায় বৃদ্ধ ও তার দুই ছেলেদের পাশে দাঁড়ালেনঃ- লন্ডন প্রবাসী মো: পারভেজ তরফদার, পর্তুগাল প্রবাসী মো: আনোয়ার হোসেন, মালয়েশিয়া প্রবাসী মো: সিরাজ আলী, সিঙ্গাপুর প্রবাসী মো: তুহিন রাকিব।

তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে ১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী । সবার আর্থিক অনুদান একত্র করে চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামের ৮০ বছরের বৃদ্ধ মো: আব্দুল হাসিম মিয়ার হাতে টাকা তুলে দেন ১নং গাজীপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মো:নুরুল ইসলাম (সাজল) ও জামায়াত নেতা মো: আতাউর রহমান (সিপন)

তারা আরো সহযোগিতার আশ্বাস দেন ওই অসহায় বৃদ্ধের পরিবারকে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৃদ্ধ আব্দুল হাসিম বলেনঃ- এই উপকারের কথা আমি কোনদিন ভুলবো না। যারা এই সহযোগিতা করেছেন আল্লাহ যেন তাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। অসহায় আব্দুল হাসিম মানুষের কাছে হাতপেতে দিনাতিপাত করে জীবনযাপন করছেন।

অসহায় আব্দুল হাসিমের দুইজন ছেলে সন্তান রয়েছে তাদের মধ্যে একজনের একটি হাত নেই নাম রহিম থাকে ব্যাবসা করার জন্য হাজার পাঁচেক টাকার মালামাল খরিদ করে দেওয়া হয় , আরেকজন অসুস্থ নাম জসিম গ্রামে ঘুরে ঘুরে আইস্ক্রিম বিক্রি করে জীবিকানির্বাহ করে থাকেন থাকেও আর্থিক সহযোগিতা করা হয় । তাই এই সহযোগিতা তাদের জন্য অনেক বড় কিছু। যারা এই বৃদ্ধ সহ পরিবারের দিকে এগিয়ে এসেছেন তাদের প্রতি তারা কৃতজ্ঞা প্রকাশ করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews