1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

সিলেটের রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবিতে শায়েস্তাগঞ্জে রেল অবরোধ

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

 

হবিগঞ্জ প্রতিনিধি: সিলেটের রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেল অবরোধ কর্মসূচি পালন করেছে ‘৮ দফা বাস্তাবায়ন আন্দোলন কমিটি।

শনিবার সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের প্ল্যাটফর্মে কয়েক ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেন স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আন্দোলনকারীদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে, সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইন বাস্তবায়ন, আখাউড়া-সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু, বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু, কুলাউড়া জংশনে আসনসংখ্যা বৃদ্ধি, শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার ও যাত্রীচাহিদা অনুযায়ী প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন।

আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে রেলওয়ের অবহেলার কারণে সিলেট অঞ্চলের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

শায়েস্তাগঞ্জন প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে কর্মসূচি পরিচালনা করেন মিজানুর রহমান সুমন। বক্তব্য রাখেন, আন্দোলন কমিটির সদস্য সচিব, শামছুল আলম রিপন, পারভেজ আহমেদ ও মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা

বক্তারা জানান, যাত্রীসেবার মানোন্নয়নে এবং সিলেট অঞ্চলের রেল যোগাযোগ সচল রাখতে এই আন্দোলন অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews