বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
১৪৪জন জনবল নিয়োগ দিচ্ছে হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় : নিয়োগ পরীক্ষা ৩১ জুলাই  হবিগঞ্জে জালালাবাদ এসোসিয়েশনের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতের এমপি গাজী নজরুল বহিষ্কার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, তবুও আপাতত কারামুক্তি নয় দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ধুলিয়াখাল-দিঘলবাগ সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চুনারুঘাট উপজেলা কমিটি গঠন চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা

বাহুবলে কলেজের প্যাডে বিয়ের দাওয়াতপত্র, সমালোচনার ঝড়

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

 

নাজমুল ইসলাম হৃদয়, বাহুবল: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে অবস্থিত আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের সরকারি প্যাডে বিয়ের দাওয়াতপত্র প্রকাশকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ২৭ অক্টোবর কলেজের অধ্যক্ষ মো. আমির উদ্দিন ও প্রভাষক মো. আব্দুল হাই ভূইয়া স্বাক্ষরিত একটি দাপ্তরিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়— কলেজের হিসাবরক্ষক মো. মোহিত মিয়া (গ্রাম বনগাঁও)-এর ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান আগামী ৩১ অক্টোবর (শুক্রবার) এবং বৌভাত ১ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কলেজের সব শিক্ষক ও কর্মচারীদের দাওয়াত দেওয়া হলো।

বিজ্ঞপ্তিটি সরকারি লেটারহেডে প্রকাশিত হওয়ায় তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই তা বিতর্কের জন্ম দেয়। শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় মহলে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই বলেছেন, এটি সরকারি দপ্তরের প্রশাসনিক শৃঙ্খলা ও নিয়ম-নীতির পরিপন্থী।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. আমির উদ্দিন বলেন, “বিজ্ঞপ্তিটি ভুল বশত অফিস প্যাডে হয়েছে । বিজ্ঞপ্তিটি অফিস প্যাড ছাড়া সাধারণ সাদা কাগজে হওয়ার কথা ছিল। এ ধরনের ঘোষণা দেওয়া যায় কি না— তা আমার জানা নেই। ” তবে এ ধরনের কাজ ভুল বশত ঘোষণা দেওয়ায় সকলের কাছে অনুতপ্ত প্রকাশ করছি।

প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, সরকারি প্রতিষ্ঠানের দাপ্তরিক প্যাড কেবল সরকারি কার্যক্রম, নির্দেশনা বা দাপ্তরিক যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। ব্যক্তিগত আমন্ত্রণ বা পারিবারিক অনুষ্ঠানের জন্য এমন ব্যবহার স্পষ্টতই অনুচিত ও বিধিবহির্ভূত।

ঘটনাটি এখন হবিগঞ্জের শিক্ষা অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews