1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

লোডশেডিং এর কবলে চুনারুঘাট উপজেলা, নেই আগাম বার্তা

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

 

আসাদ ঠাকুর, চুনারুঘাট: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলাজুড়ে আবারও শুরু হয়েছে তীব্র লোডশেডিং। দিনের বেলা থেকে গভীর রাত পর্যন্ত অনিয়মিতভাবে বিদ্যুৎ চলে যাচ্ছে বারবার। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও অফিসপাড়া এলাকার কর্মজীবী মানুষ।

বাসিন্দারা অভিযোগ করেছেন, বিদ্যুৎ যাওয়ার আগে কোনো ধরনের আগাম বার্তা বা সময়সূচি জানানো হচ্ছে না। হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ায় ঘরে পানি তোলা, ফ্রিজ-ফ্যান চালানো, মোবাইল চার্জসহ দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। অনেকে বলেন, দিনরাত গরমে ঘুমানো কষ্টকর হয়ে পড়েছে।

শিক্ষার্থীদেরও পড়ালেখায় ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। রাতের বেলা হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারছে না। উপজেলার বিভিন্ন এলাকায় মোমবাতি বা মোবাইলের আলোয় লেখাপড়া করতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে তাদের মনোযোগ ও অধ্যয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দোকান ও বাজারের ব্যবসা-বাণিজ্যেও পড়ছে বিরূপ প্রভাব। ফ্রিজে সংরক্ষিত পণ্য নষ্ট হচ্ছে, ক্রেতারা অন্ধকারে কেনাকাটা করতে পারছেন না। বিশেষ করে রাতের বেলা অন্ধকারে নিরাপত্তা ঝুঁকিও বেড়েছে।

এদিকে, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, জাতীয় গ্রিডে সরবরাহ ঘাটতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তারা পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষের অসুবিধা কমাতে বিকল্প ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

চলমান এই অনিয়মিত বিদ্যুৎ সরবরাহে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলাবাসী। তারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews