মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ :

চুনারুঘাটে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কারবিতরণ 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

 

মো: আসাদুজ্জামান খাঁন : চুনারুঘাট প্রতিনিধি: বিশ্ব সাহিত্য কেন্দ্র ও চুনারুঘাট উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অদ্য ২৩ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা চত্বর প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোহনা পাল, ১ম স্থান, এবং কৃত্তিকা পাল, ২য় স্থান, অর্জন করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুজিত চন্দ্র দেবসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ তাদেরকে অভিনন্দন জানান।

উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) জনাব তৌফিক আনোয়ার ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব কাওছার শোকরানা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জনাব জগদীশ দাশ তালুকদার, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক জনাব মাজহারুল ইসলাম রুবেল, দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জনাব মো: বশির মিয়া, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইউনিট লিডার অমিত চক্রবর্তী সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews