বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
১৪৪জন জনবল নিয়োগ দিচ্ছে হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় : নিয়োগ পরীক্ষা ৩১ জুলাই  হবিগঞ্জে জালালাবাদ এসোসিয়েশনের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতের এমপি গাজী নজরুল বহিষ্কার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, তবুও আপাতত কারামুক্তি নয় দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ধুলিয়াখাল-দিঘলবাগ সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চুনারুঘাট উপজেলা কমিটি গঠন চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা

চুনারুঘাটে প্রয়াত সাবেক কাউন্সিলর লাল মিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: অটোরিকশা–অটোটেম্পু, মিশুক ও বেবিট্যাক্সি মালিক ও শ্রমিক ইউনিয়ন (চট্ট মেট্রো–২৮০৫), চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি ও চুনারুঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুর রশিদ লাল মিয়ার মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চুনারুঘাট পৌরসভার কলেজ রোড টু-স্টার এন্টারপ্রাইজ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি টলো সরকার। শ্রমিক নেতা এমাদাদুল হক টেনু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়ন (চট্ট মেট্রো–২৮০৫) এর সেক্রেটারি নুরুল হক লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালিক সমিতির সভাপতি আবদুল আউয়াল সাধারণ সম্পাদক রফিক তালুকদার, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর কাউন্সিলর ফরিদ মিয়া, নিহতর বড় ছেলে ঠিকাদার মো: রুবেল মিয়া প্রমুখ। বক্তারা প্রয়াত লাল মিয়ার কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তিনি ছিলেন সংগঠনের নিবেদিতপ্রাণ নেতা, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় আজীবন কাজ করেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন সত্যিকার জননেতাকে হারালাম। শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টজনেরা অংশ নেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews