1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

মাধবপুরে অবৈধ বালু পাচারের অভিযোগে দুই জনের কারাদণ্ড 

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

 

নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির উদ্দেশ্যে ট্রাক্টর দিয়ে পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে ৩০ দিন করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর রহমান এর নেতৃত্বে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মনতলা তেমুনিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায়— ১) মোঃ সুহেল মিয়া, পিতা- দুলাল মিয়া। ২) মোঃ শফিক মিয়া, পিতা- মনসুর আলী, সর্ব সাং–মঙ্গলপুর, চৌমুহনী, মাধবপুর — এই দুই ব্যক্তিকে ৩০ (ত্রিশ) দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয় এবং স্থানীয়ভাবে মাটিখেকোদের বিরুদ্ধে সতর্কতা জারি করা হয়।

অভিযান চলাকালে মনতলা বিজিবি ক্যাম্প ও মনতলা পুলিশ তদন্তকেন্দ্রের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর রহমান বলেন, “সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews