1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

রাজারহাটে মাদক ব্যবসায়ী খালেক গাঞ্জা সহ আটক, আগেও ছিল সাজা 

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

 

হাফিজুর রহমান, রাজারহাট প্রতিনিধিঃ গতকাল রাতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদকদ্রব্য গাঞ্জা বিক্রি করার সময় মো. খালেক (৫৬) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

নাককাটিহাট মাদক প্রতিরোধ কমিটির সদস্যরা তাঁকে আটক করে রাজারহাট থানায় সোপর্দ করেন।

​পুলিশ সূত্রে জানা যায়, নাককাটিহাট মাদক প্রতিরোধ কমিটির তৎপরতায় মাদক ব্যবসায়ী খালেককে গাঞ্জা বিক্রির সময় আটক করা হয়। পরে তাঁকে রাজারহাট থানায় হস্তান্তর করা হলে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
​জানা গেছে, আটককৃত খালেক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ইতিপূর্বেও দু’টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। শুধু তাই নয়, এর আগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সংক্রান্ত অপরাধে তাঁর ১৫ দিনের কারাদণ্ড হয়েছিল। বারবার আইন লঙ্ঘন সত্ত্বেও তিনি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।

​এ ঘটনায় রাজারহাট থানা পুলিশ মাদক প্রতিরোধ কমিটি, নাককাটিহাট-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। সমাজের প্রতিটি গ্রাম, বাজার ও এলাকায় এভাবেই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ এবং জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews