মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ :

আপনার সহযোগীতাই হবে ইমা’র জীবনের আশার আলো

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

মানবিক আবেদন

একটি প্রাণ বাঁচাতে এগিয়ে আসুন— আপনার সামান্য সাহায্যেই ফিরে পেতে পারে একটি শিশুর জীবন!

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামের মো: তারা মিয়ার একমাত্র মেয়ে ইমা দুই দিন আগে হঠাৎ ব্রেন স্ট্রোক করে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছে।

স্ট্রোকের কারণে ইমার মাথায় জমাট বেঁধেছে রক্ত, যা অপারেশনের মাধ্যমে সরানো জরুরি। কিন্তু এই অপারেশনের খরচ বহন করার মতো সামর্থ নেই তার দরিদ্র পিতা মো: তারা মিয়ার। এখন পর্যন্ত মেয়ের চিকিৎসার জন্য যা ছিল, সব বিক্রি করে ইতিমধ্যে শেষ করে ফেলেছেন তিনি। এখন হাসপাতালের খরচ চালাতেও হিমশিম খাচ্ছেন তিনি।

সমাজের সকল বিত্তশালীদের সাহায্যই এখন হতে পারে ইমার জীবনের আশার আলো। চলুন, সবাই মিলে এই ছোট্ট মেয়েটির পাশে দাঁড়াই। আপনার ১০০, ২০০ বা ৫০০ টাকাও হতে পারে তার জীবনের বড় সহায়তা।

সহযোগিতা পাঠানোর বিকাশ নাম্বার (পার্সোনাল):
01789056865 (রোগীর ভাই)

একটু সাহায্যে একটি জীবন ফিরে পাক হাসি।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews