1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যত প্রযুক্তির স্বপ্ন বাহুবলের পর্যটন উন্নয়নের প্রথম শর্ত: অবৈধ বালু উত্তোলন বন্ধ আহম্মদাবাদের শুকদেবপুর সড়কে ইট সলিং কাজ শুরু অসহায় এক বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়াল হবিগঞ্জ ব্লাড ব্যাংক   আমাদের একটি সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন আহম্মদাবাদে ভূয়া ভিসায় অর্থ আত্মসাতের অভিযোগ আহম্মদাবাদে চেয়ারম্যান প্রার্থী সালেহ উদ্দিন বাবরু দোয়া চাইলেন চিকিৎসক নেই, মিডওয়াইফ দিয়েই চলছে রাজার বাজার উপস্বাস্থ্য কেন্দ্র বাগুনী পাড়া গ্রামের খুরশেদ আলী আর নেই, শত মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

বরগুনায় ডেঙ্গুর হটস্পট ফুলঝুড়ি উপ-স্বাস্থ্যকেন্দ্র

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

 

নাফিজ মাহমুদ: বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। এরই মধ্যে জেলার অন্যতম হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে ফুলঝুড়ি উপ-স্বাস্থ্যকেন্দ্র। এলাকাবাসীর অভিযোগ, কেন্দ্রটির আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা ও পানি নিষ্কাশনের অভাবে তৈরি হয়েছে মশার প্রজননক্ষেত্র।

পরিদর্শনে দেখা গেছে, হাসপাতালের চারপাশে ও পেছনের দিকে জমে থাকা নোংরা পানি, পচা পলিথিন, ব্যবহার্য জিনিসপত্র ও ফেলে দেওয়া চিকিৎসা বর্জ্যে ভরে গেছে পুরো এলাকা। এতে সৃষ্টি হয়েছে দুর্গন্ধ এবং বেড়ে গেছে এডিস মশার সংখ্যা।

স্থানীয়রা জানান, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের এখন ডেঙ্গুর আতঙ্কে থাকতে হচ্ছে। তারা বলেন, “এটা এখন হাসপাতাল না, যেন ময়লার ভাগাড়। প্রশাসনের কেউ খোঁজ নেয় না।”

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বরগুনা জেলায় চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। এর মধ্যে ফুলঝুড়ি এলাকার সংক্রমণ সবচেয়ে বেশি।

স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ দ্রুত এ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর জন্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট