1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

শিক্ষার্থী কর্তৃক ধর্মীয় অবমাননার প্রতিবাদে রাজারহাটে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

হাফিজুর রহমান, রাজারহাটঃ নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্মীয় অবমাননার গুরুতর অভিযোগের প্রতিবাদে রাজারহাটের ধর্মপ্রাণ মুসলিম জনতা এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে।

​৬ অক্টোবর ২৫ তারিখ বিকালে রাজারহাট পুরাতন সোনালী ব্যাংক চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারীরা অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

​বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল: “নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কর্তৃক অবমাননা ও রসূল (সা.) কে কটূক্তির প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল”।

​বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে রাজারহাটের ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদী জনতা। মিছিল থেকে বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো যেকোনো কাজের তীব্র নিন্দা জানান এবং সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন যে, যদি অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হয়, তবে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

​বিক্ষোভ মিছিলে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর কাছে দোয়া ও মুনাজাতের মাধ্যমে তাদের ক্ষোভ ও দাবি প্রকাশ করেন। মিছিলে অংশগ্রহণকারী জনতা ধর্মীয় স্লোগান দিতে দিতে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews