1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

মাধবপুরে অনুমতি ছাড়া এলজিইডি’র রাস্তা কেটে ড্রেন নির্মাণ

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের করড়া গ্রামে অনুমতি ছাড়া এলজিইডি’র রাস্তা কেটে ড্রেন নির্মাণের কাজ চলছে। এতে জনমনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্ন।

জানা যায়, জগদীশপুর থেকে ওলিপুর পর্যন্ত এলজিইডি’র এই সড়কটি অত্যন্ত ব্যস্ততম। প্রতিদিন হাজার হাজার মানুষ এ সড়ক ব্যবহার করে থাকেন। এমনিতেই রাস্তাটি প্রয়োজনের তুলনায় অপ্রশস্ত; এর ওপর রাস্তার উল্লেখযোগ্য অংশ কেটে ড্রেন নির্মাণ করায় পথচারীদের দুর্ভোগ বাড়ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় ৫০ থেকে ১০০ ফুট রাস্তা কেটে ফেলা হয়েছে। এতে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল নিজেদের সুবিধা হাসিলের জন্য এ কাজ করছে। স্থানীয় সরকার বা এলজিইডি কারো পক্ষ থেকেই এ প্রকল্প নেওয়া হয়নি।

এ বিষয়ে মাধবপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রেজাউন নবী বলেন, “এ ধরনের কোনো কাজ এলজিইডি’র পক্ষ থেকে করা হচ্ছে না।” একই কথা জানান নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য খসরু। তিনি দাবি করেন, জনৈক হুমায়ুন মাস্টার, জাহাঙ্গীর মাস্টারসহ কয়েকজন ব্যক্তি এ কাজের সঙ্গে জড়িত।

উপজেলা প্রকৌশলী আরও জানান, এ বিষয়ে জেলা নির্বাহী প্রকৌশলীর কাছে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হতে পারে।

বর্তমানে জনসাধারণের বাধার মুখে কাজ বন্ধ আছে। তবে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অপ্রতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews