1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

ঐতিহ্যের ধারক ও গৌরবের প্রতীক সাংবাদিক সালেহ উদ্দিনের যত অর্জন

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

 

জামাল হোসেন লিটন: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতী সন্তান, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন একই সঙ্গে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং এনটিসি চা বাগান–এর পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাঁর এ অর্জনে শুধু চুনারুঘাট নয়, পুরো হবিগঞ্জবাসীর মধ্যে বইছে আনন্দের ঢেউ। দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিকতা অঙ্গনে কাজ করছেন সালেহ উদ্দিন। টেলিভিশনের টকশো কিংবা সংবাদপত্রে তাঁর বিশ্লেষণ পাঠক-দর্শকের কাছে বিশেষ আগ্রহের বিষয়। সাংবাদিকতার সততা ও দৃঢ়তায় তিনি ইতোমধ্যেই সবার আস্থা অর্জন করেছেন। এবার একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পরিচালক হওয়ায় তাঁর কর্মজীবনে নতুন মাত্রা যোগ হয়েছে।

ঐতিহ্যবাহী পরিবারের উত্তরসূরি: সালেহ উদ্দিনের পিতা মরহুম আলহাজ্ব মুসলিম উদ্দিন ছিলেন চুনারুঘাট সদর ইউনিয়নের টানা তিনবারের চেয়ারম্যান। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর ঈদগাহ, হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বহু উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখেন। শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান আজও এলাকাবাসীর হৃদয়ে অম্লান।

মুসলিম উদ্দিনের সন্তানরাও বিভিন্ন ক্ষেত্রে রেখেছেন সাফল্যের স্বাক্ষর—
মো. নাজিম উদ্দিন সামছু : দুইবারের পৌর মেয়র ও সমাজ সেবায় রয়েছে অবদান ।
সালেহ উদ্দিন : নির্বাহী সম্পাদক, দৈনিক ইত্তেফাক; এখন একসঙ্গে পিকেএসএফ ও এনটিসি’র পরিচালক।
গিয়াস উদ্দিন: বেসরকারি উন্নয়ন সংস্থা “আশা”-এর নীতিনির্ধারক। আলাউদ্দিন : সামাজিক নেতৃত্বে ন্যায়পরায়ণতার জন্য খ্যাত। নাসির উদ্দিন: মুসলিম প্লাজা, মুসলিম হল কমিউনিটি সেন্টার, CCTN–এর পরিচালক ও আইনপেশায় যুক্ত।

চুনারুঘাটবাসীর কাছে সালেহ উদ্দিন শুধু একজন সাংবাদিক নন, তিনি এলাকার গর্ব ও অনুপ্রেরণা। চুনারুঘাট পৌরসভার প্রবীণ নাগরিক মো. আব্দুল হামিদ বলেন, সালেহ উদ্দিনের এই অর্জন পুরো এলাকার জন্য গৌরবের। তিনি হবিগঞ্জের নাম উজ্জ্বল করেছেন।

স্থানীয় তরুণ সমাজকর্মী মাহমুদুল হাসান বলেন, “আমরা টেলিভিশনে তাঁর বক্তব্য শুনে অনুপ্রাণিত হই। এবার তাঁর নতুন দায়িত্ব আমাদের আরও সাহস জোগাবে। চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম বলেন, সালেহ উদ্দিন শুধু জাতীয় পর্যায়ের সাংবাদিক নন, তিনি চুনারুঘাট সাংবাদিকতারও উজ্জ্বল নক্ষত্র। মরহুম আলহাজ্ব মুসলিম উদ্দিনের রেখে যাওয়া উন্নয়নধারা ও অবদান আজ তাঁর সন্তানদের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছেছে। সালেহ উদ্দিনের নতুন দায়িত্ব সেই ঐতিহ্যেরই ধারাবাহিকতা।

সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু বলেন, আমাদের বাবা যে সততা, উন্নয়ন ও মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন—সেই আদর্শের প্রতিফলন এখন আমাদের পরিবারের সন্তানদের মাঝে দেখা যাচ্ছে। আমার ভাই সালেহ উদ্দিন দেশের অন্যতম সেরা পত্রিকা ইত্তেফাকে গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের জন্য কাজ করছেন। এবার তাঁর নতুন দুটি দায়িত্ব আমাদের পুরো পরিবার ও এলাকার জন্য গৌরবের। আমি বিশ্বাস করি, তিনি দেশ ও জাতির কল্যাণে আরও বড় অবদান রাখবেন।

সাংবাদিক সালেহ উদ্দিন বলেন, এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও বটে। আমি সবসময় চেষ্টা করেছি সততার সঙ্গে কাজ করতে। চুনারুঘাট ও হবিগঞ্জ আমার শেকড়- আমি যেখানে থাকি, সেখানেই এলাকার মর্যাদা রক্ষার চেষ্টা করি। পিকেএসএফ এবং এনটিসি’র মতো প্রতিষ্ঠান থেকে কাজ করার সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। সকলের দোয়া ও ভালোবাসা নিয়েই আমি সামনের পথ চলতে চাই।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews